যিশাইয় 16

মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক; ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।” অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে, বিনাশের সময় নিবৃত্ত হবে; আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।

Isaiah 16:4 (UKJV) Let mine outcasts dwell with you, Moab; be you a covert to them from the face of the spoiler: for the extortionist is at an end, the spoiler ceases, the oppressors are consumed out of the land.

2বাসা থেকে ফেলে দেওয়া পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো, অর্ণোন নদীর পারঘাটাগুলিতে মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।

3“আমাদের পরামর্শ দাও, এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো। মধ্যাহ্নে তোমাদের ছায়াকে রাত্রির মতো অন্ধকারময় করো। পলাতকদের লুকিয়ে রাখো, শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।

4মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক; ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।” অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে, বিনাশের সময় নিবৃত্ত হবে; আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।

5ভালোবাসায় এক সিংহাসন স্থাপিত হবে; বিশ্বস্ততায় একজন তার উপরে উপবিষ্ট হবেন— দাউদের কুল থেকে একজন তার উপরে বসবেন। তিনি ন্যায়পরায়ণতায় বিচার করবেন এবং দ্রুততার সঙ্গে ধার্মিকতা প্রতিষ্ঠা করবেন।

6আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার অতি ঔদ্ধত্য ও অহমিকার কথা, তার গর্ব ও তার দাম্ভিকতার বিষয় কিন্তু তার দর্প নিতান্তই শূন্যগর্ভ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.