1দেশের শাসনকর্তার কাছে উপহাররূপে কতগুলি মেষশাবক পাঠাও, মরুভূমির ওপারে, সেলা থেকে সিয়োন-কন্যার পর্বতে পাঠাও।
2বাসা থেকে ফেলে দেওয়া পাখির পালিয়ে যাওয়া শব্দের মতো, অর্ণোন নদীর পারঘাটাগুলিতে মোয়াবের নারীদের অবস্থা তেমনই হবে।
3“আমাদের পরামর্শ দাও, এক সিদ্ধান্তের কথা বিবেচনা করো। মধ্যাহ্নে তোমাদের ছায়াকে রাত্রির মতো অন্ধকারময় করো। পলাতকদের লুকিয়ে রাখো, শরণার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা কোরো না।
4মোয়াবের পলাতকেরা তোমাদের সঙ্গে বসবাস করুক; ধ্বংসকারীর হাত থেকে তোমরা তাদের আশ্রয়স্বরূপ হও।” অত্যাচারীদের সময় শেষ হয়ে আসবে, বিনাশের সময় নিবৃত্ত হবে; আক্রমণকারী দেশ থেকে উধাও হবে।