1সমুদ্রের তীরবর্তী মরুপ্রান্তর সম্পর্কিত এক ভবিষ্যদ্বাণী: দক্ষিণাঞ্চল থেকে যেমন ঘূর্ণিবায়ু প্রবল বেগে বয়ে যায়, মরুপ্রান্তর থেকে, এক আতঙ্কস্বরূপ দেশ থেকে তেমনই এক আক্রমণকারী উঠে আসছে।
2এক নিদারুণ দর্শন আমাকে দেখানো হয়েছে: বিশ্বাসঘাতক বিশ্বাসঘাতকতা করে, লুণ্ঠনকারী লুট গ্রহণ করে। এলম, আক্রমণ করো! মাদিয়া, তোমরা অবরোধ করো! তার দেওয়া যত শোকবিলাপের আমি নিবৃত্তি ঘটাব।
3এতে আমার শরীর বেদনায় জর্জরিত হল, প্রসববেদনাগ্রস্ত নারীর মতো আমার শরীরে ব্যথা হল; আমি যা শুনি, তাতে হত-বিহ্বল হই, আমি যা শুনি, তাতে চমকিত হই।