যিশাইয় 21

আরবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দদানের মরুযাত্রী তোমরা, যারা আরবীয় ঘন জঙ্গল এলাকায় তাঁবু স্থাপন করো,

Isaiah 21:13 (UKJV) The burden upon Arabia. In the forest in Arabia shall all of you lodge, O all of you travelling companies of Dedanim.

11দূমার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, কেউ আমাকে সেয়ীর থেকে ডেকে বলছে, “প্রহরী, রাতের আর কত বাকি আছে? প্রহরী, রাতের আর কত বাকি আছে?”

12প্রহরী উত্তর দিল, “সকাল হয়ে আসছে, কিন্তু রাতও আসছে। তুমি যদি জিজ্ঞাসা করতে চাও, তো জিজ্ঞাসা করো এবং আবার ফিরে এসো।”

13আরবের বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী, দদানের মরুযাত্রী তোমরা, যারা আরবীয় ঘন জঙ্গল এলাকায় তাঁবু স্থাপন করো,

14তোমরা তৃষ্ণার্ত মানুষদের জন্য জল নিয়ে এসো; আর তোমরা যারা টেমায় বসবাস করো, তোমরা পলাতকদের জন্য খাবার নিয়ে এসো।

15তারা তরোয়াল থেকে পলায়ন করে, নিষ্কোষ তরোয়াল থেকে পলায়ন করে, তারা পলায়ন করে চাড়া দেওয়া ধনুক থেকে এবং রণভূমির উত্তাপ থেকে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.