যিশাইয় 22

দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?

Isaiah 22:1 (UKJV) The burden of the valley of vision. What disturbs you now, that you are wholly gone up to the housetops?

1দর্শন-উপত্যকার বিরুদ্ধে এক ভবিষ্যদ্‌বাণী: তোমাদের এখন সমস্যাটা কী যে তোমরা সবাই ছাদের উপরে উঠেছ?

2ওহে বিশৃঙ্খলায় পূর্ণ নগর, ওহে কোলাহল ও হৈ হট্টগোলে পূর্ণ নগরী? তোমার নিহতেরা তরোয়ালের দ্বারা মারা যায়নি, তারা কেউ যুদ্ধেও মরেনি।

3তোমাদের সব নেতা একসঙ্গে পলায়ন করেছে; ধনুক ব্যবহার না করেই তাদের ধরা হয়েছে। তোমাদের মধ্যে যারা ধৃত হয়েছে, তারা একসঙ্গে বন্দি হয়েছে, যদিও শত্রু দূরে থাকতেই তারা পালিয়ে গিয়েছিল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.