যিশাইয় 22

তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে, কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না, বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।

Isaiah 22:11 (UKJV) All of you made also a ditch between the two walls for the water of the old pool: but all of you have not looked unto the maker thereof, neither had respect unto him that fashioned it long ago.

9তুমি দেখেছিলে যে, দাউদ-নগরের প্রতিরক্ষা ব্যবস্থায় অনেক ফাটল ছিল, তুমি নিম্নতর পুষ্করিণীতে জল সঞ্চয় করেছিলে।

10তুমি জেরুশালেমের ভবনগুলি গণনা করেছিলে ও অনেক ঘরবাড়ি ভেঙে দেওয়ালগুলি শক্ত করেছিলে।

11তুমি পুরাতন পুষ্করিণীর জলের জন্য দুই প্রাচীরের মধ্যে জলাধার তৈরি করেছিলে, কিন্তু যিনি এই ঘটনা ঘটতে দিয়েছেন, তোমরা তাঁর দিকে দৃষ্টি করলে না, বা যিনি বহুপূর্বে এর পরিকল্পনা করেছিলেন, তাঁকে ভক্তি প্রদর্শন করলে না।

12প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, সেদিন তোমাকে আহ্বান করেছিলেন যেন তোমরা কাঁদো ও বিলাপ করো, যেন তোমরা মাথার চুল ছিঁড়ে শোকবস্ত্র পরে নাও।

13কিন্তু দেখো, কেবলই আনন্দ ও হৈ হট্টগোল, গৃহপালিত পশুর নিধন ও মেষ হত্যা, মাংস ভোজন ও দ্রাক্ষারস পান! তোমরা বলেছ, “এসো, আমরা ভোজন ও পান করি, কারণ আগামীকাল আমরা মারা যাব!”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.