1হে সদাপ্রভু, তুমিই আমার ঈশ্বর; আমি তোমার নাম উঁচুতে তুলে ধরব ও তোমার নামের প্রশংসা করব, কারণ নিখুঁত বিশ্বস্ততায়, তুমি বিস্ময়কর সব কাজ করেছ, যেগুলির পরিকল্পনা তুমি বহুপূর্বেই করেছিলে।
2তুমি নগরকে এক পাথরের ঢিবিতে এবং সুরক্ষিত নগরীকে এক ধ্বংসস্তূপে পরিণত করেছ, বিদেশিদের দুর্গ আর নগর নয়; তা আর কখনও পুনর্নির্মিত হবে না।
3সেই কারণে, শক্তিশালী লোকেরা তোমাকে সম্মান করবে; নির্মম জাতিদের নগরগুলি তোমার প্রতি সম্ভ্রম প্রদর্শন করবে।
4তুমি দরিদ্রদের জন্য এক আশ্রয়স্থান হয়েছ, দুর্দশায় হয়েছ নিঃস্ব ব্যক্তির শরণস্থান, প্রবল ঝড়ে রক্ষা পাওয়ার জায়গা ও উত্তাপ থেকে রক্ষা পাওয়ার ছায়াসদৃশ। কারণ নির্মম ব্যক্তিদের শ্বাসপ্রশ্বাস, যেমন কোনো দেওয়ালে প্রতিহত হওয়া হল্কার মতো
5এবং যেন মরুভূমির উত্তাপের মতো। তুমি বিদেশিদের চিৎকার থামিয়ে থাকো; যেমন মেঘের ছায়ায় উত্তাপ কমে আসে, সেভাবেই নির্মম লোকদের গীত স্তব্ধ হয়েছে।