1সেদিন, সদাপ্রভু তাঁর তরোয়াল দিয়ে, তাঁর ভয়ংকর, বিশাল ও শক্তিশালী তরোয়াল দিয়ে সড়সড় করে চলা সেই সাপ লিবিয়াথনকে, কুণ্ডলী পাকানো সাপ লিবিয়াথনকে শাস্তি দেবেন; তিনি সেই সামুদ্রিক দানবকে হনন করবেন।
2সেদিন, “তোমরা এক ফলবান দ্রাক্ষাকুঞ্জ সম্বন্ধে গান করবে:
3আমি সদাপ্রভু, তার উপরে দৃষ্টি রাখি; আমি তাতে নিয়মিতরূপে জল সেচন করি। আমি দিবারাত্র তাকে পাহারা দিই, যেন কেউই তার ক্ষতি করতে না পারে।