10সুরক্ষিত নগরটি তখন নির্জন পড়ে থাকবে, এক পরিত্যক্ত নিবাসস্থানরূপে, যা মরুভূমির মতোই বিস্মৃত হবে; সেখানে বাছুরেরা চরে বেড়াবে, সেখানে তারা শুয়ে বিশ্রাম করবে; তারা তার শাখাসমূহের ছাল ছিলে ফেলবে।
11গাছপালার কচি পাতা শুকিয়ে গেলে সেগুলি ভেঙে ফেলা হবে, আর স্ত্রীলোকেরা সেগুলি নিয়ে আগুন জ্বালাবে। কারণ এই এক জাতি, যাদের বুদ্ধি নেই; তাই তাদের নির্মাতা তাদের প্রতি সহানুভূতিশীল নন, এবং তাদের স্রষ্টা তাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করেন না।
12সেদিন, সদাপ্রভু প্রবাহিত ইউফ্রেটিস নদী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত হাতে চয়ন করা শস্যের মতো তাদের সংগ্রহ করবেন। আর ইস্রায়েলীরা, তোমাদের এক একজন করে একত্র করা হবে।
13সেদিন একটি বৃহৎ তূরী বাজানো হবে। যারা আসিরিয়ায় বিনষ্ট হচ্ছিল ও যারা মিশরে নির্বাসিত হয়েছিল, তারা জেরুশালেমের পবিত্র পর্বতে এসে সদাপ্রভুর উপাসনা করবে।