8যুদ্ধ ও নির্বাসনের মাধ্যমে তুমি তার সঙ্গে বিবাদ করেছ— পুবালি ঝোড়ো বাতাস যেদিন বয়ে গেলে যেমন হয়, তাঁর প্রবল ফুৎকারে তিনি তেমনই তাদের বের করে দিয়েছেন।
9এভাবেই তখন, যাকোব কুলের অপরাধের প্রায়শ্চিত্ত হবে, তাদের পাপের সম্পূর্ণ অপসারণের এই হবে তার পূর্ণ পরিণাম: যখন তিনি বেদির সব পাথরকে চুনা পাথরের মতো চূর্ণ করবেন, তখন আশেরা দেবীর কোনো খুঁটি বা ধূপবেদি আর দাঁড়িয়ে থাকবে না।
10সুরক্ষিত নগরটি তখন নির্জন পড়ে থাকবে, এক পরিত্যক্ত নিবাসস্থানরূপে, যা মরুভূমির মতোই বিস্মৃত হবে; সেখানে বাছুরেরা চরে বেড়াবে, সেখানে তারা শুয়ে বিশ্রাম করবে; তারা তার শাখাসমূহের ছাল ছিলে ফেলবে।
11গাছপালার কচি পাতা শুকিয়ে গেলে সেগুলি ভেঙে ফেলা হবে, আর স্ত্রীলোকেরা সেগুলি নিয়ে আগুন জ্বালাবে। কারণ এই এক জাতি, যাদের বুদ্ধি নেই; তাই তাদের নির্মাতা তাদের প্রতি সহানুভূতিশীল নন, এবং তাদের স্রষ্টা তাদের প্রতি কোনো কৃপা প্রদর্শন করেন না।
12সেদিন, সদাপ্রভু প্রবাহিত ইউফ্রেটিস নদী থেকে মিশরের জলস্রোত পর্যন্ত হাতে চয়ন করা শস্যের মতো তাদের সংগ্রহ করবেন। আর ইস্রায়েলীরা, তোমাদের এক একজন করে একত্র করা হবে।