4আমি আর ক্রুদ্ধ নই। কেবলমাত্র যদি শিয়ালকাঁটা ও কাঁটাঝোপ আমার বিরুদ্ধে সংঘর্ষ করত! আমি তাদের বিরুদ্ধে সমরাভিযান করতাম; আমি সেসবই আগুনে পুড়িয়ে দিতাম।
5নয়তো, তারা আমার কাছে আশ্রয় গ্রহণের জন্য আসুক; তারা আমার সঙ্গে শান্তিচুক্তি স্থাপন করুক, হ্যাঁ, তারা আমার সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করুক।”
6আগামী সময়ে, যাকোবের বংশধরেরা শিকড় প্রতিষ্ঠিত করবে, ইস্রায়েল জাতি মুকুলিত হয়ে প্রস্ফুটিত হবে এবং সমস্ত জগৎ ফলে পরিপূর্ণ করবে।
7সদাপ্রভু কি তাকে আঘাত করেছেন, যেমন তাকে যারা আঘাত করেছে, তিনি তাদের আঘাত করেছিলেন? তাকে কি হত্যা করা হয়েছে, যেমন যারা তাকে হত্যা করতে চেয়েছিল, তাদের তিনি হত্যা করেছিলেন?
8যুদ্ধ ও নির্বাসনের মাধ্যমে তুমি তার সঙ্গে বিবাদ করেছ— পুবালি ঝোড়ো বাতাস যেদিন বয়ে গেলে যেমন হয়, তাঁর প্রবল ফুৎকারে তিনি তেমনই তাদের বের করে দিয়েছেন।