15আমার প্রজাদের চূর্ণ করে এবং দরিদ্রদের মুখ ঘষে দিয়ে তোমরা কী বলতে চাইছ?” প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন।
16সদাপ্রভু বলেন, “সিয়োনের নারীরা উদ্ধত, তারা ঘাড় উঁচু করে চোখের ইশারায় পথে পথে চোখ দিয়ে প্রেমের ভান করে। তারা ছোটো ছোটো পা ফেলে চলে, পায়ের নূপুরের রিনিঝিনি শব্দ তোলে।
17সেই কারণে, সিয়োনের নারীদের মাথায় প্রভু দুষ্টক্ষত সৃষ্টি করবেন; সদাপ্রভু তাদের মাথার খুলি টাকপড়া করবেন।”
18সেদিন, প্রভু তাদের জমকালো বেশভূষা কেড়ে নেবেন: হাতের চুড়ি ও মাথার টায়রা এবং চন্দ্রহার,
19কানের দুল, বালা ও জালি আবরণ,