1এখন দেখো, প্রভু, সর্বশক্তিমান সদাপ্রভু, জেরুশালেম ও যিহূদা থেকে জোগান ও সহায়তা প্রদান, উভয়ই দূর করতে চলেছেন: খাদ্যের সব জোগান ও জলের সব জোগান,
2বীর ও যোদ্ধা, বিচারক ও ভাববাদী, গণক ও প্রাচীন,
3পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি, পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে।
4“আমি বালকদের তাদের নেতা করব, সামান্য শিশুরা তাদের শাসন করবে।”