যিশাইয় 3

“আমি বালকদের তাদের নেতা করব, সামান্য শিশুরা তাদের শাসন করবে।”

Isaiah 3:4 (UKJV) And I will give children to be their princes, and babes shall rule over them.

2বীর ও যোদ্ধা, বিচারক ও ভাববাদী, গণক ও প্রাচীন,

3পঞ্চাশ-সেনাপতি ও পদস্থ ব্যক্তি, পরামর্শদাতা, নিপুণ কারিগর ও চতুর জাদুকর সবাইকে।

4“আমি বালকদের তাদের নেতা করব, সামান্য শিশুরা তাদের শাসন করবে।”

5লোকেরা পরস্পরের প্রতি অত্যাচার করবে, মানুষ মানুষের বিরুদ্ধে, প্রতিবেশী প্রতিবেশীর বিরুদ্ধে। যুবকেরা বৃদ্ধদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে, ইতরজনেরা উঠবে সম্মানিতদের বিরুদ্ধে।

6কোনো মানুষ তার বাবার গৃহে, কোনো একজন ভাইকে ধরে বলবে, “তোমার একটি আলখাল্লা আছে, তুমি আমাদের নেতা হও; এই ধ্বংসস্তূপের তুমিই তত্ত্বাবধান করো!”

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.