21সিলমোহর আঁকা আংটি ও নাকের নোলক,
22সুন্দর সব পোশাক, উপরের হাতহীন জামা ও ওড়না, টাকার থলি
23ও আয়না, মসিনার অন্তর্বাস, উষ্ণীষ ও শাল।
24সুগন্ধের পরিবর্তে হবে দুর্গন্ধ, কোমর বন্ধনীর পরিবর্তে দেওয়া হবে দড়ি; কায়দা করা কেশবিন্যাসের পরিবর্তে টাক; দামি পোশাকের পরিবর্তে চটের পোশাক, সৌন্দর্যের পরিবর্তে পোড়া দাগ।
25তোমার পুরুষেরা তরোয়ালের দ্বারা পতিত হবে, তোমার যোদ্ধাদের যুদ্ধে পতন হবে।