2হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও; আমরা তোমার প্রতীক্ষায় আছি। প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও, বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।
3তোমার কণ্ঠস্বরের বজ্রধ্বনিতে, জাতিরা পলায়ন করে; তুমি যখন উঠে দাঁড়াও, সব দেশ ছিন্নভিন্ন হয়।
4যেমন শুঁয়োপোকা ও পঙ্গপাল মাঠের ফসল ও দ্রাক্ষালতা শূন্য করে দেয়, তেমনই পঙ্গপালের ঝাঁকের মতো লোকেরা ঝাঁপিয়ে পড়বে।
5সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন; তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।
6তিনি তোমার সমস্ত কালে নিশ্চিত ভিত্তিমূলস্বরূপ হবেন, তিনি হবেন পরিত্রাণ ও প্রজ্ঞা ও জ্ঞানের এক সমৃদ্ধ ভাণ্ডার; সদাপ্রভুর প্রতি ভয়ই এই বৈভবের চাবিকাঠি।