যিশাইয় 33

তোমার কণ্ঠস্বরের বজ্রধ্বনিতে, জাতিরা পলায়ন করে; তুমি যখন উঠে দাঁড়াও, সব দেশ ছিন্নভিন্ন হয়।

Isaiah 33:3 (UKJV) At the noise of the tumult the people fled; at the lifting up of yourself the nations were scattered.

1তুমি যে এখনও বিনষ্ট হওনি ওহে বিনাশক, ধিক্ তোমাকে! তোমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করা হয়নি, ওহে সেই বিশ্বাসঘাতক, ধিক্ তোমাকেও! তুমি যখন ধ্বংস করা বন্ধ করবে, তখন তোমাকে ধ্বংস করা হবে; তুমি যখন বিশ্বাসঘাতকতা বন্ধ করবে, তখন তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

2হে সদাপ্রভু, আমাদের প্রতি দয়ালু হও; আমরা তোমার প্রতীক্ষায় আছি। প্রতি প্রভাতে তুমি আমাদের শক্তি হও, বিপর্যয়ের সময়ে আমাদের পরিত্রাণ হও।

3তোমার কণ্ঠস্বরের বজ্রধ্বনিতে, জাতিরা পলায়ন করে; তুমি যখন উঠে দাঁড়াও, সব দেশ ছিন্নভিন্ন হয়।

4যেমন শুঁয়োপোকা ও পঙ্গপাল মাঠের ফসল ও দ্রাক্ষালতা শূন্য করে দেয়, তেমনই পঙ্গপালের ঝাঁকের মতো লোকেরা ঝাঁপিয়ে পড়বে।

5সদাপ্রভু মহিমান্বিত হয়েছেন, কারণ তিনি ঊর্ধ্বে অধিষ্ঠান করেন; তিনি ন্যায়বিচার ও ধার্মিকতায় সিয়োন পরিপূর্ণ করবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.