যিশাইয় 43

যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, যেন তারা আমার প্রশংসা করে।

Isaiah 43:21 (UKJV) This people have I formed for myself; they shall show forth my praise.

19দেখো, আমি নতুন এক কাজ করতে চলেছি! তা এখনই শুরু হবে; তোমরা কি তা বুঝতে পারবে না? আমি মরুভূমির মধ্য দিয়ে পথ ও প্রান্তরের মধ্য দিয়ে নদনদী তৈরি করব।

20বন্যপশুরা আমার গৌরব করবে, শিয়াল ও প্যাঁচারাও করবে, কারণ আমি মরুভূমিতে জল জোগাই ও প্রান্তরের মধ্যে নদনদী বইয়ে দিই, যেন আমার প্রজারা, আমার মনোনীত জনেরা জলপান করতে পারে,

21যে প্রজাদের আমি নিজের জন্য গঠন করেছি, যেন তারা আমার প্রশংসা করে।

22“তবুও, ওহে যাকোব, তুমি এখনও আমাকে ডাকোনি, ওহে ইস্রায়েল, আমাকে নিয়ে তুমি যেন ক্লান্ত হয়েছ।

23হোমবলির জন্য তুমি আমার কাছে মেষ আনোনি, তোমার বলিদান সকলের দ্বারা আমার সম্মানও করোনি। আমি শস্য-নৈবেদ্যর জন্য তোমাকে ভারগ্রস্ত করিনি, আবার ধূপ উৎসর্গ দাবি করে তোমাকে বিব্রত করিনি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.