যিশাইয় 46

আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই, যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি। আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে, আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’

Isaiah 46:10 (UKJV) Declaring the end from the beginning, and from ancient times the things that are not yet done, saying, My counsel shall stand, and I will do all my pleasure:

8“একথা স্মরণ করো, ভুলে যেয়ো না, ওহে বিদ্রোহীকুল, এগুলি হৃদয়ে উপলব্ধি করো।

9পূর্বের বিষয়গুলি, যা বহুপূর্বে ঘটে গিয়েছে, স্মরণ করো; আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়; আমিই ঈশ্বর এবং আমার মতো আর কেউ নেই।

10আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই, যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি। আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে, আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’

11পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব; বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে। আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব, আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।

12ওহে অনমনীয় হৃদয়ের মানুষ, তোমরা আমার কথা শোনো, তোমরা শোনো, যারা ধার্মিকতা থেকে বহুদূরে থাকো।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.