যিশাইয় 46

পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব; বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে। আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব, আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।

Isaiah 46:11 (UKJV) Calling a ravenous bird from the east, the man that executes my counsel from a far country: yea, I have spoken it, I will also bring it to pass; I have purposed it, I will also do it.

9পূর্বের বিষয়গুলি, যা বহুপূর্বে ঘটে গিয়েছে, স্মরণ করো; আমিই ঈশ্বর, অন্য আর কেউ নয়; আমিই ঈশ্বর এবং আমার মতো আর কেউ নেই।

10আমি শুরু থেকেই শেষের কথা বলে দিই, যা এখনও ঘটেনি, তা পুরাকাল থেকেই আমি ঘোষণা করি। আমি বলি, ‘আমার সংকল্প অবশ্যই স্থির থাকবে, আর আমি যা চাই, তা অবশ্যই পূর্ণ করব।’

11পূর্বদেশ থেকে আমি এক শিকারি পাখিকে ডেকে আনব; বহু দূরবর্তী দেশ থেকে একজন মানুষকে, যে আমার সংকল্প সাধন করবে। আমি যা বলেছি, তা আমি অবশ্যই করে দেখাব, আমি যা পরিকল্পনা করেছি, তা আমি অবশ্য করব।

12ওহে অনমনীয় হৃদয়ের মানুষ, তোমরা আমার কথা শোনো, তোমরা শোনো, যারা ধার্মিকতা থেকে বহুদূরে থাকো।

13আমি আমার ধর্মশীলতা কাছে নিয়ে আসছি, তা আর বেশি দূরে নেই; আমার পরিত্রাণ দেওয়ার বিলম্ব আর হবে না। আমি সিয়োনকে আমার পরিত্রাণ দেব, ইস্রায়েলকে আমার জৌলুস দেব।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.