যিশাইয় 47

তোমার নগ্নতা প্রকাশিত হবে, তোমার লজ্জা আবৃত থাকবে না। আমি প্রতিশোধ গ্রহণ করব, কাউকে রেহাই দেব না।”

Isaiah 47:3 (UKJV) Your nakedness shall be uncovered, yea, your shame shall be seen: I will take vengeance, and I will not meet you as a man.

1“ওহে ব্যাবিলনের কুমারী-কন্যা, তুমি নিচে নেমে ধুলোয় বসো; ওহে কলদীয়দের কন্যা, সিংহাসন ছাড়াই তুমি মাটিতে বসো। আর তোমাকে বলা হবে না কোমল ও সুখভোগী।

2তুমি জাঁতা নিয়ে শস্য পেষণ করো, তোমার ঘোমটা খুলে ফেলো। তোমার পরনের কাপড় তুলে নাও, তোমার দুই পা অনাবৃত করো, আর নদনদীর মধ্য দিয়ে হেঁটে পার হয়ে যাও।

3তোমার নগ্নতা প্রকাশিত হবে, তোমার লজ্জা আবৃত থাকবে না। আমি প্রতিশোধ গ্রহণ করব, কাউকে রেহাই দেব না।”

4আমাদের মুক্তিদাতা—সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম— তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন।

5“ওহে ব্যাবিলনীয়দের কন্যা, তুমি নীরব হয়ে বসো, অন্ধকারে যাও; আর তোমাকে বলা যাবে না রাজ্যসমূহের রানি।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.