2তুমি জাঁতা নিয়ে শস্য পেষণ করো, তোমার ঘোমটা খুলে ফেলো। তোমার পরনের কাপড় তুলে নাও, তোমার দুই পা অনাবৃত করো, আর নদনদীর মধ্য দিয়ে হেঁটে পার হয়ে যাও।
3তোমার নগ্নতা প্রকাশিত হবে, তোমার লজ্জা আবৃত থাকবে না। আমি প্রতিশোধ গ্রহণ করব, কাউকে রেহাই দেব না।”
4আমাদের মুক্তিদাতা—সর্বশক্তিমান সদাপ্রভু তাঁর নাম— তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন।
5“ওহে ব্যাবিলনীয়দের কন্যা, তুমি নীরব হয়ে বসো, অন্ধকারে যাও; আর তোমাকে বলা যাবে না রাজ্যসমূহের রানি।
6আমি আমার প্রজাদের প্রতি ক্রুদ্ধ ছিলাম, আমার অধিকারকে অপবিত্র করেছিলাম; আমি তোমার হাতে তাদের সমর্পণ করেছিলাম, কিন্তু তুমি তাদের প্রতি কোনো করুণা প্রদর্শন করোনি। এমনকি, বয়স্ক মানুষদের উপরেও তুমি অত্যন্ত ভারী জোয়াল চাপিয়েছ।