যিশাইয় 50

তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়? যে অন্ধকারে পথ চলে, যার কাছে আলো নেই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।

Isaiah 50:10 (UKJV) Who is among you that fears the LORD, that obeys the voice of his servant, that walks in darkness, and has no light? let him trust in the name of the LORD, and stay upon his God.

8যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন। তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? এসো আমরা পরস্পর মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগকারী? সে আমার সামনে আসুক!

9সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন। তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে? তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে; কীট তাদের সকলকে খেয়ে ফেলবে।

10তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়? যে অন্ধকারে পথ চলে, যার কাছে আলো নেই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।

11কিন্তু এখন, তোমরা যারা আগুন জ্বালাও ও নিজেদের জন্য প্রজ্বলিত মশাল জোগাও, তোমরা যাও, নিজেদের আগুনের আলোয় ও তোমাদের জ্বালানো মশালের আলোয় পথ চলো। আমার হাত থেকে তোমরা এই ফল লাভ করবে: তোমরা নির্যাতনে শুয়ে পড়বে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.