যিশাইয় 50

যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন। তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? এসো আমরা পরস্পর মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগকারী? সে আমার সামনে আসুক!

Isaiah 50:8 (UKJV) He is near that justifies me; who will contend with me? let us stand together: who is mine adversary? let him come near to me.

6আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম, দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম; বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে আমি আমার মুখ লুকাইনি।

7কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন, আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি, আর আমি জানি, আমি লজ্জিত হব না।

8যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন। তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? এসো আমরা পরস্পর মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগকারী? সে আমার সামনে আসুক!

9সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন। তাহলে কে আমাকে অপরাধী সাব্যস্ত করবে? তারা পোশাকের মতো সবাই জীর্ণ হবে; কীট তাদের সকলকে খেয়ে ফেলবে।

10তোমাদের মধ্যে কে সদাপ্রভুকে ভয় করে এবং তাঁর দাসের বাণীর প্রতি বাধ্য হয়? যে অন্ধকারে পথ চলে, যার কাছে আলো নেই, সে সদাপ্রভুর নামে বিশ্বাস করুক এবং তার ঈশ্বরের উপরে আস্থা স্থাপন করুক।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.