যিশাইয় 50

আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম, দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম; বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে আমি আমার মুখ লুকাইনি।

Isaiah 50:6 (UKJV) I gave my back to the smiters, and my cheeks to them that plucked off the hair: I hid not my face from shame and spitting.

4সার্বভৌম সদাপ্রভু আমাকে শিক্ষা গ্রহণকারীর জিভ দিয়েছেন, যেন বুঝতে পারি কথার দ্বারা কীভাবে ক্লান্ত ব্যক্তিকে সুস্থির করতে হয়। তিনি রোজ সকালে আমাকে জাগিয়ে তোলেন, আমার কানকে জাগান যেন শিক্ষার্থীর মতো শুনি।

5সার্বভৌম সদাপ্রভু আমার দুই কান খুলে দিয়েছেন, আমি বিদ্রোহী আচরণ করিনি; আর আমি পিছনে ফিরেও যাইনি।

6আমার প্রহারকদের কাছে আমি আমার পিঠ পেতে দিয়েছিলাম, দাড়ি উপড়ানোর জন্য আমার গাল পেতে দিয়েছিলাম; বিদ্রুপ ও থুতু নিক্ষেপ থেকে আমি আমার মুখ লুকাইনি।

7কারণ সার্বভৌম সদাপ্রভু আমাকে সাহায্য করেন, আমি অপমানিত হব না। তাই আমি চকমকি পাথরের মতোই আমার মুখমণ্ডল শক্ত করেছি, আর আমি জানি, আমি লজ্জিত হব না।

8যিনি আমাকে নির্দোষ প্রমাণ করেন, তিনি নিকটেই আছেন। তাহলে কে আমার বিরুদ্ধে অভিযোগ করবে? এসো আমরা পরস্পর মুখোমুখি হই! কে আমার বিরুদ্ধে অভিযোগকারী? সে আমার সামনে আসুক!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.