যিশাইয় 52

সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে, তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।

Isaiah 52:10 (UKJV) The LORD has made bare his holy arm in the eyes of all the nations; and all the ends of the earth shall see the salvation of our God.

8শোনো! তোমার প্রহরীরা তাদের কণ্ঠস্বর উচ্চগ্রামে তুলেছে; তারা একসঙ্গে আনন্দে চিৎকার করে। যখন সদাপ্রভু সিয়োনে ফিরে আসবেন, তারা স্বচক্ষে তা দেখতে পাবে।

9জেরুশালেমের ধ্বংসস্তূপগুলি, তোমরা একসঙ্গে আনন্দগানে ফেটে পড়ো, কারণ সদাপ্রভু তাঁর প্রজাদের সান্ত্বনা দিয়েছেন, তিনি জেরুশালেমকে মুক্ত করেছেন।

10সদাপ্রভু সমস্ত জাতির দৃষ্টিতে, তাঁর পবিত্র হাত অনাবৃত করবেন, আর পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের পরিত্রাণ দেখতে পাবে।

11বের হও, বের হও, ওই স্থান ছেড়ে চলে যাও! কোনো অশুচি বস্তু স্পর্শ কোরো না! তোমরা যারা সদাপ্রভুর পাত্রসকল বহন করো, তোমরা ওর মধ্য থেকে বেরিয়ে এসো ও পবিত্র হও।

12কিন্তু তোমরা দ্রুত স্থান ত্যাগ করবে না বা সেখান থেকে পালিয়ে যাবে না; কারণ সদাপ্রভু তোমাদের সামনে সামনে যাবেন, ইস্রায়েলের ঈশ্বর তোমাদের পিছনে প্রহরা দেবেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.