8“কারণ আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার মতো নয়, আবার আমার পথসকল তোমাদের পথসকলের মতো নয়,” একথা বলেন সদাপ্রভু।
9“আকাশমণ্ডল যেমন পৃথিবী থেকে উঁচুতে, তেমনই আমার পথসকল তোমাদের পথসকলের চেয়ে এবং আমার চিন্তাধারা তোমাদের চিন্তাধারার চেয়ে উঁচুতে।
10যেমন বৃষ্টি ও তুষার আকাশ থেকে নেমে আসে, আর সেখানে ফিরে যায় না, বরং তা মাটিকে জলসিক্ত করে তাতে ফুল ও ফল উৎপন্ন করে, যেন তা বপনকারীকে বীজ ও মানুষকে খাদ্য দান করতে পারে,
11তেমনই আমার বাক্য, যা আমার মুখ থেকে নির্গত হয়: তা নিষ্ফল হয়ে আমার কাছে ফিরে আসবে না, কিন্তু আমি যেমন চাই, তেমনই তা সম্পন্ন করবে এবং যে উদ্দেশ্যে তা প্রেরণ করি, তা সাধন করবে।
12তোমরা আনন্দের সঙ্গে বাইরে যাবে এবং শান্তির সঙ্গে তোমাদের নিয়ে যাওয়া হবে; পাহাড় ও পর্বতেরা তোমাদের সামনে আনন্দ সংগীতে ফেটে পড়বে, আর মাঠের সমস্ত গাছপালা তাদের করতালি দেবে।