যিশাইয় 60

তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমানার মধ্যে ধ্বংস বা বিনাশের কথা, আর শোনা যাবে না; কিন্তু তুমি তোমার প্রাচীরগুলিকে বলবে পরিত্রাণ এবং তোরণদ্বারগুলিকে বলবে প্রশংসা।

Isaiah 60:18 (UKJV) Violence shall no more be heard in your land, wasting nor destruction within your borders; but you shall call your walls Salvation, and your gates Praise.

16তুমি জাতিসমূহের দুধ পান করবে, রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে। তখন তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমার পরিত্রাতা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।

17আমি তোমার কাছে পিতলের পরিবর্তে সোনা ও লোহার পরিবর্তে রুপো নিয়ে আসব। আমি কাঠের পরিবর্তে পিতল এবং পাথরের পরিবর্তে লোহা নিয়ে আসব। আমি শান্তিকে তোমার নিয়ন্ত্রণকারী করব, ধার্মিকতা হবে তোমার প্রশাসক।

18তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমানার মধ্যে ধ্বংস বা বিনাশের কথা, আর শোনা যাবে না; কিন্তু তুমি তোমার প্রাচীরগুলিকে বলবে পরিত্রাণ এবং তোরণদ্বারগুলিকে বলবে প্রশংসা।

19দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না, চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না, কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি, তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।

20তোমার সূর্য আর অস্তমিত হবে না, তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না; সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি, আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.