10“ইটগুলি তো পতিত হয়েছে, কিন্তু আমরা তক্ষিত পাথরে তা আবার গাঁথব; ডুমুর গাছগুলি কেটে ফেলা হয়েছে, কিন্তু সেগুলির জায়গায় আমরা সিডার গাছ লাগাব।”
11কিন্তু সদাপ্রভু রৎসীনের বিরুদ্ধে, তার শত্রুদের শক্তিশালী করেছেন, আর তার বিরুদ্ধে তাদের উদ্দীপিত করেছেন।
12পূর্বদিক থেকে অরামীয়রা ও পশ্চিমদিক থেকে ফিলিস্তিনীরা মুখ হা করে ইস্রায়েলকে গ্রাস করেছে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
13কিন্তু, যিনি তাদের আঘাত করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসেনি, তারা সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণও করেনি।
14তাই সদাপ্রভু ইস্রায়েল থেকে মাথা ও লেজ, দুটিই কেটে ফেলবেন, খেজুরডাল ও নলখাগড়া মাত্র একদিনে কেটে দেবেন;