12পূর্বদিক থেকে অরামীয়রা ও পশ্চিমদিক থেকে ফিলিস্তিনীরা মুখ হা করে ইস্রায়েলকে গ্রাস করেছে। তবুও, এ সকলের জন্য তাঁর ক্রোধ প্রশমিত হয়নি, তাঁর হাত এখনও উপরে উঠে আছে।
13কিন্তু, যিনি তাদের আঘাত করেছেন, তাঁর কাছে তারা ফিরে আসেনি, তারা সর্বশক্তিমান সদাপ্রভুর অন্বেষণও করেনি।
14তাই সদাপ্রভু ইস্রায়েল থেকে মাথা ও লেজ, দুটিই কেটে ফেলবেন, খেজুরডাল ও নলখাগড়া মাত্র একদিনে কেটে দেবেন;
15প্রাচীনেরা ও প্রমুখ লোকেরা হলেন মস্তক, আর যে ভাববাদীরা মিথ্যা কথা শিক্ষা দেয়, তারা হল লেজ।
16যারা লোকদের পথ প্রদর্শন করে, তারাই তাদের বিপথে চালিত করে, আর যারা চালিত হয়, তারা বিপথগামী হয়ে পড়ে।