2যে জাতি অন্ধকারে বসবাস করত, তারা এক মহাজ্যোতি দেখতে পেয়েছে; যারা মৃত্যুচ্ছায়ার দেশে বসবাস করত, তাদের উপরে এক জ্যোতির উদয় হয়েছে।
3তুমি সেই জাতির বৃদ্ধি করেছ এবং তাদের আনন্দ বর্ধিত হয়েছে; তারা তোমার সামনে আনন্দিত হয় যেমন লোকে শস্যচয়নের সময়ে করে, যেমন যোদ্ধারা আনন্দ করে, যখন তারা লুন্ঠিত বস্তু বিভাগ করে।
4যেমন তোমরা মিদিয়নকে পরাস্ত করার সময়ে করেছিলে, তাদের দাসত্বের জোয়াল তোমরা ভেঙে ফেলবে, তাদের কাঁধ থেকে ভারী বোঝা তুলে ফেলবে, তোমরা নিপীড়নকারীদের লাঠি ভেঙে ফেলবে।
5যুদ্ধে ব্যবহৃত প্রত্যেক যোদ্ধার জুতো ও রক্তে ভেজা প্রত্যেকটি পোশাক অবশ্য দগ্ধ করা হবে, সেগুলি আগুনের জ্বালানিস্বরূপ হবে।
6কারণ আমাদের জন্য এক শিশুর জন্ম হয়েছে, আমাদের কাছে এক পুত্রসন্তান দেওয়া হয়েছে, শাসনভার তাঁরই কাঁধে দেওয়া হবে। আর তাঁকে বলা হবে আশ্চর্য পরামর্শদাতা, পরাক্রমী ঈশ্বর, চিরন্তন পিতা, শান্তিরাজ।