যিরমিয় 47

দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে, শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে। বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না, তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।

Jeremiah 47:3 (UKJV) At the noise of the stamping of the hoofs of his strong horses, at the rushing of his chariots, and at the rumbling of his wheels, the fathers shall not look back to their children for feebleness of hands;

1ফরৌণ গাজা আক্রমণ করার পূর্বে, ফিলিস্তিনীদের সম্পর্কে ভাববাদী যিরমিয়ের কাছে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হল:

2সদাপ্রভু এই কথা বলেন, “দেখো, উত্তর দিকের জলরাশি কেমন ফেঁপে উঠছে; তা এক উপচে পড়া স্রোতে পরিণত হবে। তা সেই দেশ, তার নগরগুলি ও সেগুলির মধ্যে বসবাসকারী সব কিছুকেই প্লাবিত করবে। লোকেরা চিৎকার করে উঠবে, দেশে বসবাসকারী সকলেই বিলাপ করবে

3দ্রুততম গতিতে ছুটে আসা অশ্বদের খুরের শব্দে, শত্রুপক্ষের রথসমূহের কোলাহলে ও তাদের চাকাগুলির ঘরঘরানিতে। বাবারা তাদের সন্তানদের সাহায্য করতে ফিরে আসবে না, তাদের হাতগুলি অবশ হয়ে ঝুলে থাকবে।

4কারণ সব ফিলিস্তিনীকে ধ্বংস করার, যারা সোর ও সীদোনের সাহায্য করত, সেই সমস্ত অবশিষ্ট লোককে উচ্ছিন্ন করার দিন, এসে পড়েছে। সদাপ্রভু ফিলিস্তিনীদের ধ্বংস করতে চলেছেন, কপ্তোরের উপকূল থেকে আসা অবশিষ্টদের তিনি ধ্বংস করবেন।

5গাজা বিলাপ করে তার মস্তক মুণ্ডন করবে; অস্কিলোন নীরব হবে। হে সমতলভূমির অবশিষ্ট লোকেরা, তোমরা কত কাল নিজেদের শরীর কাটাকুটি করবে?

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.