যিরমিয় 9

আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করে যেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে; রাস্তা থেকে ছেলেমেয়েদের এবং প্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে।

Jeremiah 9:21 (UKJV) For death has come up into our windows, and is entered into our palaces, to cut off the children from without, and the young men from the streets.

19সিয়োন থেকে শোনা যাচ্ছে বিলাপের আওয়াজ: ‘আমরা কেমন ধ্বংস হয়ে গেলাম! আমাদের লজ্জা কেমন ব্যাপক! আমাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে, কারণ আমাদের বাড়িগুলি হয়েছে ধ্বংস।’ ”

20এখন, হে স্ত্রীলোকেরা, তোমরা সদাপ্রভুর বাক্য শোনো; তোমরা তাঁর মুখের কথার প্রতি কান খোলা রাখো। কীভাবে বিলাপ করতে হয়, তোমাদের কন্যাদের শেখাও, তোমরা পরস্পরকে বিলাপ করতে শিক্ষা দাও।

21আমাদের জানালাগুলি দিয়ে মৃত্যু আরোহণ করে যেন আমাদের দুর্গগুলিতে প্রবেশ করেছে; রাস্তা থেকে ছেলেমেয়েদের এবং প্রকাশ্য চক থেকে যুবকদের তা উচ্ছিন্ন করেছে।

22তোমরা বলো, “সদাপ্রভু এই কথা ঘোষণা করেন: “ ‘খোলা মাঠে মানুষদের মৃতদেহ আবর্জনার মতো পড়ে থাকবে, যেমন শস্যচ্ছেদকদের পিছনে কাটা শস্য পড়ে থাকে, যা সংগ্রহ করার জন্য কেউ থাকে না।’ ”

23সদাপ্রভু এই কথা বলেন: “জ্ঞানী ব্যক্তি তার জ্ঞানের জন্য গর্ব না করুক বা শক্তিশালী মানুষ তার শক্তির জন্য গর্ব না করুক বা ধনী ব্যক্তি তার ঐশ্বর্যের জন্য গর্ব না করুক।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.