16তাই মোশি তাদের গণনা করলেন, যেমন সদাপ্রভু বাণীর মাধ্যমে তাকে আদেশ দিয়েছিলেন।
17লেবির সন্তানদের নাম এই: গের্শোন, কহাৎ ও মরারি।
18গের্শোন গোষ্ঠীসমূহের নাম: লিব্নি ও শিমিয়ি।
19কহাতীয় গোষ্ঠীসমূহ হল: অম্রাম, যিষ্হর, হিব্রোণ ও উষীয়েল।
20মরারি গোষ্ঠীসমূহের নাম: মহলি ও মূশি। বংশক্রম অনুসারে লেবীয় গোষ্ঠীসমূহ হল এরাই।