গীত 106

এমনকি তারা তাদের ছেলেমেয়েদের মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।

Psalm 106:37 (UKJV) Yea, they sacrificed their sons and their daughters unto devils,

35বরং তারা অন্যান্য জাতিদের সঙ্গে মিলেমিশে গেল আর তাদের রীতিনীতি গ্রহণ করল।

36তাদের প্রতিমাগুলির আরাধনা করল, আর সেইসব তাদের ফাঁদ হয়ে উঠল।

37এমনকি তারা তাদের ছেলেমেয়েদের মিথ্যা দেবতাদের উদ্দেশে বলি দিল।

38তারা নির্দোষের রক্তপাত করল, নিজেদের ছেলেমেয়েদের রক্ত, যাদের তারা কনান দেশের প্রতিমাদের উদ্দেশে বলি দিল, আর তাদের রক্তে সারা দেশ কলুষিত হল।

39আপন কর্মের ফলে তারা নিজেদের অশুচি করল, নিজেদের ক্রিয়াকলাপে তারা ব্যভিচারী হল।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.