গীত 138

1হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব; “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।

2তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ; যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।

3আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ; আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ।

4হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে, কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে।

5তারা সদাপ্রভুর পথগুলির বিষয়ে গান করবে, কারণ সদাপ্রভুর গৌরব মহান।

6সদাপ্রভু মহিমান্বিত হলেও তিনি অবনতদের দিকে দয়ালু দৃষ্টি রাখেন; কিন্তু দাম্ভিকদের তিনি দূর থেকে বুঝতে পারেন।

7যদিও আমি সংকটের মধ্যে দিয়ে যাই, তুমি আমার প্রাণ বাঁচিয়ে রাখো। আমার বিপক্ষদের ক্রোধের বিরুদ্ধে তুমি তোমার হাত প্রসারিত করো; তোমার ডান হাত দিয়ে তুমি আমাকে রক্ষা করো।

8সদাপ্রভু আমার জন্য তাঁর সব পরিকল্পনা সফল করবেন, কারণ তোমার বিশ্বস্ত প্রেম, হে সদাপ্রভু, অনন্তকালস্থায়ী। আমাকে পরিত্যাগ কোরো না, কারণ তুমি আমাকে সৃষ্টি করেছ।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.