1হে সদাপ্রভু, আমি আমার সমস্ত অন্তর দিয়ে তোমার প্রশংসা করব; “দেবতাদের” সাক্ষাতে আমি তোমার প্রশংসাগান করব।
2তোমার পবিত্র মন্দিরের উদ্দেশে আমি নত হব এবং তোমার অবিচল প্রেম ও তোমার বিশ্বস্ততার কারণে তোমার নামের প্রশংসা করব, কারণ তুমি তোমার বিধিসম্মত নিয়মাবলি উচ্চে স্থাপন করেছ; যেন তোমার খ্যাতি ছাপিয়ে যায়।
3আমি যখন ডেকেছি, তুমি আমাকে উত্তর দিয়েছ; আমার প্রাণে শক্তি দিয়ে আমাকে অতিশয় উৎসাহিত করেছ।
4হে সদাপ্রভু, পৃথিবীর সব রাজা তোমার প্রশংসা করবে, কারণ তারা সবাই তোমার বাক্য শুনবে।
5তারা সদাপ্রভুর পথগুলির বিষয়ে গান করবে, কারণ সদাপ্রভুর গৌরব মহান।