13আমার শত্রুরা আমাকে হত্যা করার জন্য প্রবল চেষ্টা করেছিল কিন্তু সদাপ্রভু আমাকে সাহায্য করেছিলেন।
14সদাপ্রভু আমার বল ও আমার সুরক্ষা; তিনি আমার পরিত্রাণ হয়েছেন।
15ধার্মিকের শিবিরে শোনা গেল আনন্দের জয়ধ্বনি আর বিজয়ের উল্লাস: “সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!
16সদাপ্রভুর ডান হাত উন্নত হয়েছে; সদাপ্রভুর ডান হাত মহান কাজ সম্পন্ন করেছে!”
17আমি মরব না, বরং জীবিত থাকব, আর সদাপ্রভু যা করেছেন তা ঘোষণা করব।