18সদাপ্রভু আমাকে কঠোরভাবে শাসন করেছেন, তবুও তিনি আমাকে মৃত্যুর হাতে সমর্পণ করেননি।
19আমার জন্য ধার্মিকদের দরজাগুলি খুলে দাও; আমি প্রবেশ করব আর সদাপ্রভুর ধন্যবাদ করব।
20এটি সদাপ্রভুর দরজা, ধার্মিকরা যার মধ্য দিয়ে প্রবেশ করবে।
21আমি তোমাকে ধন্যবাদ জানাব কারণ তুমি আমাকে সাড়া দিয়েছ; তুমি আমার পরিত্রাণ হয়েছ।
22গাঁথকেরা যে পাথরটি অগ্রাহ্য করেছিল তাই হয়ে উঠল কোণের প্রধান পাথর।