2তোমার দাসকে বিচারে নিয়ে এসো না, কারণ জীবিত কেউ তোমার দৃষ্টিতে ধার্মিক নয়।
3আমার শত্রু আমার পশ্চাদ্ধাবন করে, সে আমাকে ভূমিতে চূর্ণ করে, অতীতের মৃত ব্যক্তিদের মতো সে আমাকে অন্ধকারে বাস করায়।
4তাই আমার আত্মা আমার অন্তরে ক্ষীণ হয়; আমার হৃদয় আমার অন্তরে হতাশাগ্রস্ত হয়।
5আমি সুদূর অতীতের দিনগুলি স্মরণ করি; আমি তোমার সব কাজে ধ্যান করি, আর তোমার হাত যেসব কাজ করেছে তা বিবেচনা করি।
6আমি তোমার উদ্দেশে আমার হাত প্রসারিত করি; শুকনো জমির মতো আমার প্রাণ তোমার জন্য তৃষ্ণার্ত।