গীত 147

আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন, এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

Psalm 147:4 (UKJV) He tells the number of the stars; he calls them all by their names.

2সদাপ্রভু জেরুশালেমকে গড়ে তোলেন, তিনি নির্বাসিত ইস্রায়েলকে একত্র করেছেন।

3তিনি ভগ্নচিত্তদের সুস্থ করেন, এবং তাদের সব ক্ষতস্থান তিনি বেঁধে দেন।

4আকাশের তারাদের সংখ্যা তিনি নির্ণয় করেন, এবং তাদের প্রত্যেককে তিনি নাম ধরে ডাকেন।

5মহান আমাদের প্রভু ও অতিশয় শক্তিমান, তার বোধশক্তির কোনও সীমা নেই।

6সদাপ্রভু নম্রচিত্তদের বাঁচিয়ে রাখেন কিন্তু দুষ্টদের ভূমিতে নিক্ষেপ করেন।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.