8প্রচণ্ড বায়ু আর ঝড় থেকে, আমার আশ্রয়স্থানে তাড়াতাড়ি চলে যেতাম।”
9হে সদাপ্রভু, দুষ্টদের বিহ্বল করো, তাদের বাক্য হতবুদ্ধি করো, কেননা আমি নগরে হিংসা আর শত্রুতা দেখি।
10দিনরাত তারা প্রাচীরের উপর দিয়ে নগর প্রদক্ষিণ করে; আক্রোশ আর অবমাননা তার মধ্যে।
11বিধ্বংসী শক্তি নগরের মধ্যে কাজ করে চলেছে; হুমকি আর মিথ্যা কখনও তার রাস্তা ছেড়ে যায় না।
12যদি কোনও শত্রু আমাকে অপমান করত, তা আমি সহ্য করতে পারতাম; যদি কোনও বিপক্ষ আমার বিরোধিতা করত, আমি তা লুকাতে পারতাম;