গীত 68

ঈশ্বরের শক্তির প্রচার করো, যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়, যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।

Psalm 68:34 (UKJV) Ascribe all of you strength unto God: his excellency is over Israel, and his strength is in the clouds.

32পৃথিবীর সব রাজ্য, তোমরা ঈশ্বরের উদ্দেশে গান করো, প্রভুর উদ্দেশে প্রশংসাগান করো,

33তাঁর প্রতি করো যিনি সর্বোচ্চ আকাশমণ্ডল, প্রাচীন আকাশমণ্ডল দিয়ে যাত্রা করেন, যিনি পরাক্রমের কণ্ঠস্বরে গর্জন করেন।

34ঈশ্বরের শক্তির প্রচার করো, যাঁর মহিমা ইস্রায়েলের উপরে উজ্জ্বল হয়, যাঁর শক্তি আকাশমণ্ডলে মহৎ।

35হে ঈশ্বর, তোমার পবিত্রস্থানে তুমি ভয়াবহ; ইস্রায়েলের ঈশ্বর তাঁর ভক্তদের শক্তি আর সামর্থ্য প্রদান করেন। ঈশ্বরের প্রশংসা হোক!

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.