15তোমার পরাক্রমী বাহু দিয়ে তুমি তোমার লোকেদের, যাকোব এবং যোষেফের বংশধরদের মুক্ত করেছ।
16জলধি তোমাকে দেখল, হে ঈশ্বর, জলধি তোমাকে দেখল আর কুঁকড়ে গেল; মহা অতল কম্পিত হল।
17মেঘ বৃষ্টি নিয়ে এল, আকাশমণ্ডল বজ্রধ্বনি প্রতিধ্বনিত করল; তোমার বিদ্যুতের তির এদিক-ওদিক চমকে উঠল।
18ঘূর্ণিঝড়ের মধ্যে তোমার বজ্রধ্বনি শোনা গেল, তোমার বিদ্যুৎ পৃথিবী আলোকিত করল; জগৎ কম্পিত হল আর টলমল করে উঠল।
19সমুদ্রের মধ্যে তোমার পথ ছিল, মহাজলরাশির মধ্যে তোমার গতিপথ ছিল, যদিও তোমার পায়ের ছাপ দেখা গেল না।