গীত 79

আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি, চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।

Psalm 79:4 (UKJV) We are become a reproach to our neighbours, a scorn and derision to them that are round about us.

2তারা তোমার দাসদের মৃতদেহ আকাশের পাখিদের খাওয়ার জন্য ফেলে দিয়েছে, তোমার লোকেদের মাংস বন্যপশুদের জন্য দিয়েছে।

3জেরুশালেমের সর্বত্র তারা জলের মতো রক্ত ছড়িয়েছে, এবং মৃতদেহ সৎকারের জন্য কেউ নেই।

4আমরা আমাদের প্রতিবেশীদের মাঝে ঘৃণ্য হয়েছি, চারপাশে লোকেদের কাছে অবজ্ঞা আর উপহাসের পাত্র হয়েছি।

5হে সদাপ্রভু, আর কত কাল? তুমি কি চিরকাল ক্রুদ্ধ থাকবে? কত কাল তোমার ঈর্ষা আগুনের মতো জ্বলবে?

6যারা তোমার নাম স্বীকার করে না, সেসব লোকের উপর তোমার ক্রোধ ঢেলে দাও, সেইসব জাতির উপর যারা তোমার নাম ধরে ডাকে না,

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.