7হে বাহিনীগণের সদাপ্রভু, আমাদের পুনরুদ্ধার করো; তোমার মুখ আমাদের উপর উজ্জ্বল করো, যেন আমরা রক্ষা পাই।
8তুমি মিশর দেশ থেকে এক দ্রাক্ষালতা নিয়ে এসেছ; অইহুদিদের দূর করে তুমি তা পুঁতেছো।
9তুমি তার জন্য জমি পরিষ্কার করেছ, আর তার শিকড় বেরিয়ে দেশ ছেয়ে গেল।
10তার ছায়ায় পর্বতসকল, তার ডালপালায় সর্বোচ্চ দেবদারুবন ঢাকা পড়ল।
11সমুদ্র পর্যন্ত তার শাখাপ্রশাখা, আর নদী পর্যন্ত তার কাণ্ড প্রসারিত হল।