1ঈশ্বর মহাসভায় নিজের স্থান গ্রহণ করেছেন; তিনি “দেবতাদের” মাঝে বিচার সম্পন্ন করেন:
2কত কাল তুমি যারা অসৎ তাদের পক্ষ নেবে আর দুষ্টদের পক্ষপাতিত্ব করবে?
3যারা দুর্বল আর অনাথ তাদের প্রতি তুমি সুবিচার করো, যারা দরিদ্র আর পীড়িত তাদের অধিকার রক্ষা করো।
4যারা দুর্বল আর অভাবী তাদের মুক্ত করো; দুষ্টদের দেশ থেকে তাদের উদ্ধার করো।