গীত 93

তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।

Psalm 93:2 (UKJV) Your throne is established of old: you are from everlasting.

1সদাপ্রভু রাজত্ব করেন, তিনি মহিমায় সজ্জিত; সদাপ্রভু গৌরবে আবৃত ও পরাক্রমে সজ্জিত; সত্যিই, এই পৃথিবী প্রতিষ্ঠিত, সুদৃঢ় ও সুরক্ষিত।

2তোমার সিংহাসন প্রাচীনকাল থেকে বিদ্যমান; তুমি স্বয়ং অনন্তকাল থেকে।

3হে সদাপ্রভু, সমুদ্রেরা উঠেছে, সমুদ্রেরা তাদের আওয়াজ তুলেছে; সমুদ্রেরা তাদের উত্তাল ঢেউ তুলেছে।

4মহাজলধির গর্জন থেকেও, সমুদ্রের উত্তাল ঢেউ থেকেও উচ্চে অবস্থিত সদাপ্রভু বলবান।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.