পরমগীত 4

জটামাংসী আর জাফরান, বচ, দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ, আছে গন্ধরস, অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।

Song of Solomon 4:14 (UKJV) Spikenard and saffron; calamus and cinnamon, with all trees of frankincense; myrrh and aloes, with all the chief spices:

12মম ভগিনী, মম বধূ, তুমি অর্গলবদ্ধ এক বাগিচা; এক মুদ্রাঙ্কিত, অবরুদ্ধ ঝরনা।

13তোমার চারাগাছগুলি ডালিমের উপবন, যেখানে আছে উৎকৃষ্ট ফল, আছে মেহেদি ও জটামাংসী

14জটামাংসী আর জাফরান, বচ, দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ, আছে গন্ধরস, অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।

15তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা, প্রবাহিত জলের এক উৎস, যার স্রোত সেই লেবানন থেকে বইছে।

16জাগো, হে উত্তুরে বায়ু, এসো হে দখিনা বাতাস! বয়ে যাও আমার এই বাগিচায়, যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়। আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায় এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।

Biblica® Open Bengali Contemporary Version™ Copyright © 2007, 2017, 2019 by Biblica, Inc. Licensed CC BY-SA 4.0. “Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc.