14জটামাংসী আর জাফরান, বচ, দারুচিনি ও সর্বপ্রকার সুগন্ধি ধুনোর গাছ, আছে গন্ধরস, অগুরু ও উৎকৃষ্ট মশলার গাছ।
15তুমি বাগিচায় ঘেরা এক ঝরনা, প্রবাহিত জলের এক উৎস, যার স্রোত সেই লেবানন থেকে বইছে।
16জাগো, হে উত্তুরে বায়ু, এসো হে দখিনা বাতাস! বয়ে যাও আমার এই বাগিচায়, যাতে এর সৌরভ চারদিকে ছড়িয়ে যায়। আমার প্রেমিককে আসতে দাও তাঁর আপন বাগিচায় এবং তাঁর পছন্দসই ফলের স্বাদ গ্রহণ করতে দাও।